আয়াতুল কুরছির ফযিলত ।

 আয়াতুল কুরছির ফযিলত

www.quranshikkhabd.com

রত আবু উমামা (রাঃ) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সাঃ) বলেছেন: যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের শেষে আয়াতুল কুরছি পাঠ করবে, তার জান্নাতে প্রবেশ করতে মৃত্যু ছাড়া আর কোনো কিছু বাধা থাকবে না। (নাসাঈ)

রত আবু র জুনদুব ইবনে জানাদাহ (রাঃ) রাসুলুল্লাহকে (সাঃ) জিজ্ঞেস করেছিলেন, হে আল্লাহর রাসুল! (সাঃ) আপনার প্রতি সবচেয়ে মর্যাদাসম্পন্ন আয়াত কোনটি নাজিল হয়েছে ? রাসুল (সাঃ) বলেছিলেন, আয়াতুল কুরছি

রত আবু হুরায়রা (রাঃ) একদিন দেখতে পেলেন, এক ব্যক্তি সদকার মাল চুরি করছে। তখন তিনি তার হাত ধরে বললেন, আমি তোমাকে আল্লাহর রাসুল (সাঃ) এর কাছে নিয়ে যাব। তখন আগন্তুক বলে যে, সে খুব অভাবী। হযরত আবু হুরায়রা (রাঃ) তাকে ছেড়ে দিলেন। পরদিন সকালে রাসুল (সাঃ) এর কাছে আসার পর তিনি হযরত আবু হুরায়রা (রাঃ) কে জিজ্ঞাসা করলেন, গতকাল তোমার অপরাধীকে কী করেছ ? হযরত আবু হুরায়রা তখন তাকে ক্ষমা করার কথা বললেন। রাসুল (সাঃ) বললেন, তোমাকে সে মিথ্যা বলেছে, সে আবার আসবে। রের দিন হযরত আবু


হুরায়রা
(রাঃ
) চোরকে পাকড়াও করলেন আর বললেন, এবার অবশ্যই আমি তোমাকে আল্লাহর রাসুল (নাঃ) এর কাছে নিয়ে যাব। এবারও সেই চোর বলে যে সে খুব অভাবী আর তার অনেক প্রয়োজন আর শপথ করে যে আর আসবে না। পরের দিন আবারও রাসুল (সাঃ) তাকে জিজ্ঞাসা করলে তিনি একই জবাব দেন আর তখন তিনি বলেন, আসলেই সে তোমাকে মিথ্যা বলেছে আর সে আবারও আসবে। রের দিন আবারও হযরত আবু হুরায়রা (রাঃ) চোরের জন্য অপেক্ষা করতে লাগলেন আর যখন সে আবারও চুরি করতে এল, তখন তিনি তাকে পাকড়াও করলেন আর বললেন, এবার অবশ্যই আমি তোমাকে আল্লাহর রাসুল (সাঃ) এর কাছে নিয়ে যাব। চোর যখন দেখল এবার তাকে সত্যিই রাসুল (সাঃ) এর কাছে নিয়ে যাওয়া হবে, তখন অবস্থা বেগতিক দেখে সে বলে, আমাকে মাফ করো। আমি তোমাকে এমন কিছু বলে দেব, যার মাধ্যমে আল্লাহ তোমাকে কল্যাণ দান করবেন। হযরত আবু হুরায়রা (রাঃ) সেটা জানতে চাইলে চোর বলে, যখন ঘুমাতে যাবে, তখন আয়াতুল কুরছি পড়ে ঘুমাবে, তাহলে আল্লাহ আপনার জন্য একজন পাহারাদার নিযুক্ত করবেন, যে আপনার সঙ্গে থাকবে আর কোনো শয়তান সকাল পর্যন্ত আপনার কাছে আসতে পারবে না। এটা শুনে হযরত আবু হুরায়রা (রাঃ) তাকে ছেড়ে দিলেন। পরের দিন রাসুল (সাঃ) আবার অপরাধীর কথা জানতে চাইলে তিনি আগের রাতের কথা বললেন। তখন রাসুল (সা.) বললেন, যদিও সে চরম মিথ্যাবাদী কিন্তু সে সত্য বলেছে। রাসুল (সাঃ) হযরত আবু হুরায়রা (রাঃ) কে বললেন, তুমি কি জানো সে কে ? হযরত আবু হুরায়রা (রাঃ) বললেন, ‘না। রাসুল (সাঃ) হযরত আবু হুরায়রা (রাঃ) কে বললেন, সে হচ্ছে শয়তান।  (বুখারি ২৩১১)

যে ব্যক্তি সকাল-সন্ধা আয়াতুল কুরছি পাঠ করবে সারা দিন ও সারা রাত জ্বিনের আক্রামণ থেকে নিরাপদে থাকবে। (হাকিম)



তাই প্রতি সালাত শেষে,সকাল-সন্ধা ও ঘুমানোর আগে বেশি বেশি আয়াতুল কুরছি পাঠ করার অভ্যাস করুন।

প্রচারে: মুহাঃ আব্দুর রহিম (মেহেরপুর)

আয়াতুল কুরছি

اَللهُ لَاۤ إِلهَ إِلَّاهُوَ الْحَىُّ الْقَيُّوْمُ، لَا تَأْخُذُهٗ سِنَةٌ وَّلَا نَوْمٌ، لَهٗ مَا فِى 

السَّمَاوَاتِ وَمَا فِى الْأَرْضِ، مَنْ ذَا الَّذِىْ يَشْفَعُ عِنْدَهٗۤ إِلَّا بِإِذْنِه، 

يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيْهِمْ وَمَا خَلْفَهُمْ وَلَا يُحِيْطُوْنَ بِشَيْئٍ مِّنْ عِلْمِهۤ

 إِلَّا بِمَا شَآءَ، وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ، وَلاَ يَئُوْدُهٗ 

حِفْظُهُمَا وَ هُوَ الْعَلِيُّ الْعَظِيْمُ †-

 

 

No comments

Powered by Blogger.